ঢাকায় অবস্থান করছেন মুরাদ হাসান

০৭ ডিসেম্বর ২০২১, ১০:২৯ PM
ডা. মুরাদ হাসান

ডা. মুরাদ হাসান © ফাইল ছবি

বিতর্কিত মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মধ্যে সোমবার সকালে ঢাকা ছেড়ে চট্টগ্রাম গিয়েছিলেন ডা. মুরাদ হাসান। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

জানা গেঝে, ডা. মুরাদ হাসান চট্রগাম থেকে ঢাকায় এসে পদত্যাগপত্রে নিজ হাতে স্বাক্ষর করে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। তবে ঢাকায় তিনি কোথায় আছেন এ তথ্য জানা যায়নি। তিনি তার ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ব্যক্তিগত বাসা এডিসি লেক জেনিথেও ফেরেননি।

এদিকে ফেসবুকে যে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের উদ্দেশ্যে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করে ফেঁসেছেন ডা. মুরাদ হাসান, ওই অনুষ্ঠানের উপস্থাপকের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গত ১ ডিসেম্বর নাহিদরেইন্স পিকচার্স নামে একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডা. মুরাদ। এরপর সেই লাইভ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ওই অনুষ্ঠানের উপস্থাপহ ছিলেন নাহিদ।

অভিযোগ রয়েছে নাহিদ ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রীকে অশালীন মন্তব্য করার জন্য উসকানিমূলক একাধিক প্রশ্ন করেছেন। আর এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

একাধিক সূত্রে জানা যায়, নাহিদের বাড়ি চট্টগ্রামে। তিনি বহুদিন ধরে এভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে আসছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, আমরা যতটুকু জেনেছি নাহিদ নামে ছেলেটির কাছে বোধহয় একটি টিভি ক্যামেরা আছে। সে বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়কে উসকানিমূলক কথা বলেছে। তার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

এসএসসি চলাকালীন বন্ধ হচ্ছে না কোচিং? যে ইঙ্গিত মিলল শিক্ষাম…
  • ২০ এপ্রিল ২০২৬
এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬