সংরক্ষিত নারী এমপি

বিএনপির তালিকায় নেই আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ যেসব হেভিওয়েট

২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ PM
বাম থেকে আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপা

বাম থেকে আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপা © সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরে রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার মতো পরিচিত মুখগুলো এবার সংরক্ষিত আসনের তালিকায় স্থান পাননি। এছাড়া দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা আরও কয়েকজন প্রভাবশালী নারী নেত্রীও বাদ পড়েছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন। এ তালিকায় বাদ পড়া হেভিওয়েট প্রার্থীরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। 

এছাড়াও মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্‌দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: সংরক্ষিত আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মনোনয়ন পেলেন যে ৪ জন

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

৩৬ জনের তালিকায় থাকা প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফরজানা, হেলেন জেরিন খান, নিলোফার মনি চৌধুরী, নিপুন রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহিমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, কৃষ্ণা মন্ডল, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আরা চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাপন পাঠান, শওকত আরা আক্তার, মাধবী মারমা, লাশাই মারমা, সেলিনা সুলতানা নিশিতা, রেজেকা সুলতানা, শিরিন সুলতানা, মাহমুদা আবিদা।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬