এমপি মনোনয়ন পেলেন ইডেনের সাবেক ছাত্রী রুমা

২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ PM
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকায় পাবনা থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। জানা গেছে, তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালিকায় থাকা প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফরজানা, হেলেন জেরিন খান, নিপুন রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহিমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, কৃষ্ণা মন্ডল, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আরা চৌধুরী, মমতাজ বেগম, ফাহিমা, নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাপন পাঠান, শওকত আরা আক্তার, মাধবী মারমা, লাশাই মারমা, সেলিনা সুলতানা নিশিতা, রেজেকা সুলতানা, শিরিন সুলতানা, মাহমুদা আবিদা।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬