সংরক্ষিত আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মনোনয়ন পেলেন যে ৪ জন

২০ এপ্রিল ২০২৬, ০১:১৩ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় সংখ্যালঘু সম্প্রদায় থেকে মনোনয়ন পাওয়া চারজন হলেন- নিপুণ রায় চৌধুরী, আন্না মিনজ, সুবর্ণা শিকদার ও মাধবী মারমা।

তালিকায় থাকা বাকি প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফরজানা, হেলেন জেরিন খান, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহিমিদা হক, কৃষ্ণা মন্ডল, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আরা চৌধুরী, মমতাজ বেগম, ফাহিমা, নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাপন পাঠান, শওকত আরা আক্তার, সেলিনা সুলতানা নিশিতা, রেজেকা সুলতানা, শিরিন সুলতানা, মাহমুদা আবিদা।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬