এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী

২০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মন থেকে ‘পরীক্ষা ভীতি’ দূর করাই সরকারের লক্ষ্য। অভিভাবকদের বলি, সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত না হয়ে তাদের পাশে থাকবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন, শান্ত ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে; সে জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা খুব ভালোভাবে অবহিত আছি যে এবারের এসএসসি ব্যাচ করোনাজনিত কারণে প্রাথমিক ও জুনিয়র উভয় বৃত্তি পরীক্ষা বঞ্চিত হয়েছে; ফলে এবারের এসএসসি পরীক্ষা তাদের জীবনের প্রথম এবং পূর্ণ সিলেবাসের পাবলিক পরীক্ষা। সেকারণে পরীক্ষার হল যেন পরীক্ষার্থীবান্ধব থাকে সেটা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা করোনাজনিত কারণে প্রাথমিক ও জুনিয়র স্তরের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। ফলে এবারের এসএসসি পরীক্ষাই তাদের জীবনের প্রথম পূর্ণাঙ্গ পাবলিক পরীক্ষা। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে সহনশীল ও পরীক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬