এসএসসি চলাকালীন বন্ধ হচ্ছে না কোচিং? যে ইঙ্গিত মিলল শিক্ষামন্ত্রীর বক্তব্যে

২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © লাইভ থেকে সংগৃহীত

প্রশ্নফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষার সময় বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ রাখার নজির থাকলেও এবার সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এমনই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিতও নয়। এগুলোকে আমরা স্বীকৃতি দিই না। কোচিং সেন্টারের কোনো তালিকাও আমার কাছে নেই। কোথায় কোচিং হচ্ছে, সেটিও আমার জানা নেই।
সব কোচিং সেন্টার বাণিজ্যিকভাবে পরিচালিত হয়ে সেগুলো কীভাবে অবৈধ হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত নয়।

এদিকে শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষাবান্ধব রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর হোক।

পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু, জনতার তোপে দৌড়ে পা…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৩ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১০ অক্টোবর ২০২৬
আটক থাকবেন, নাকি দাদির শেষকৃত্যে যাবেন—অভিজিতকে সিন্ধান্ত ন…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে অর্থনৈতিক অংশীদার…
  • ১০ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা অন্য চাকরির পরীক্ষার দিন সমন্বয়…
  • ১০ অক্টোবর ২০২৬