চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী

২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ PM
সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে চাঁদপুর সদরে—৬ হাজার ৯৫ জন

সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে চাঁদপুর সদরে—৬ হাজার ৯৫ জন © সংগৃহীত

আসন্ন ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাকে ঘিরে চাঁদপুর জেলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। জেলা শিক্ষা অফিসের তথ্যমতে জানা গেছে, এ বছর জেলায় মোট ৩০ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২১ হাজার ৮০৭ জন, দাখিলে অংশ নেবে ৭ হাজার ১৯১ জন ও এসএসসি (ভোকেশনাল) শাখায় পরীক্ষার্থী ১ হাজার ৭৪৭ জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে চাঁদপুর সদরে—৬ হাজার ৯৫ জন। এ ছাড়া হাজীগঞ্জে ৪ হাজার ৮০৬ জন, কচুয়ায় ৪ হাজার ৬০৬ জন, ফরিদগঞ্জে ৪ হাজার ৬৫৮ জন এবং শাহরাস্তিতে ৩ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

অন্যদিকে মতলব উত্তরে ৩ হাজার ৪৪১ জন, মতলব দক্ষিণে ২ হাজার ৫৪৬ জন এবং হাইমচরে সবচেয়ে কম ১ হাজার ৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাস কে জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। 

তিনি জানান, এবারের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন জেলা শিক্ষা অফিসারগণের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করে। এছাড়াও প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব থেকে শুরু করে সংশ্লিষ্টদের ফোন নাম্বার এবং অন্যান্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যাবস্থা নিশ্চিত করতে সকল প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

উল্লেখ্য, শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ চাঁদপুর জেলার শিক্ষা ব্যবস্থার অগ্রগতির একটি ইতিবাচক দিক। এখন অপেক্ষা—পরীক্ষার মাঠে শিক্ষার্থীদের সাফল্যের গল্প দেখার।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬