কুয়েট শিক্ষকের মৃত্যুতে কেউ জড়িত প্রমাণ হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২১, ০৭:২২ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুর ঘটনায় যদি কেউ দায়ী হয়, তদন্তে যদি সেটি বেরিয়ে আসে তার বিরুদ্ধে অবশ্যই সরকার আইন অনুযায়ী যথপোযুক্ত ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু দুঃখজনক। বিষয়টি তদন্তাধীন। তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে তার কোনো রোগ ছিল কিনা।

‘‘অভিযোগ এসেছে যে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, এরপর তিনি বাসায় গিয়ে হার্ট অ্যাটাক বা স্টোকে মারা গেছেন। সেটি তদন্তে বেরিয়ে আসবে। অভিযোগ যেহেতু এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে।’’

হাছান মাহমুদ বলেন, বাকবিতণ্ডার পর হার্ট অ্যাটাক বা স্টোকে মৃত্যু হয়ে তদন্তের আগে বা ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে সেই বাকবিতণ্ডাকেই দায়ী করা সেটি কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও বলেন, বাকবিতণ্ডা নানা জনের সঙ্গে হয় এবং সবাই কি এরপরে স্টোকে মারা যায়, তাতো নয়। তার অন্যান্য রোগ ছিল কিনা, কি কারণে আসলে হয়েছে। তদন্তে যদি বেরিয়ে আসে তার ওপর মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণে স্টোক হয়েছে তাহলে অবশ্যই দোষীদের যথাপোযুক্ত শাস্তি হবে।

প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন , ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছ…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬