মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

২০ এপ্রিল ২০২৬, ০১:২৩ PM
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা © সংগৃহীত

ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মার্কিন নৌবাহিনী।

তবে ইরানের এই হামলায় মার্কিন জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করার পরই ইরানের সামরিক বাহিনীর শীর্ষ অপারেশনাল ইউনিট খাতাম আল-আনবিয়া সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এর কঠোর জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২২ এপ্রিল।

যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা সেই বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি আবারও আলোচনার জন্য সোমবার প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠাবেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান শর্ত না মানলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

তবে সর্বশেষ জাহাজ জব্দের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সম্ভাব্য ওই আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নিতে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না তেহরান।

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬
ড্যাফোডিলে আইন ও ক্রিমিনোলজি বিষয়ে দেশের প্রথম ডিকলোনাইজিং …
  • ০২ আগস্ট ২০২৬