সব শহরে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক

০৫ ডিসেম্বর ২০২১, ০১:২১ PM
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন © সংগৃহীত

দেশের প্রতিটি সিটি কর্পোরেশনে আগামী ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। চট্টগ্রামে নগরী সহ দেশের সকল সিটি শহরগুলোতে আগামী ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেন তিনি।

এনায়েত উল্লাহ বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। এ শর্তগুলোও প্রায় একই রকম। ভ্রমণকালে ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

পাশাপাশি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না।

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি কফিল উদ্দিন আহমেদ, পরিবহননেতা বেলায়েত হোসেন, মৃণাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬