মানববন্ধন করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত
ময়মনসিংহের আনন্দমোহন কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তি সব হল বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
জানা গেছে, শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ জেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ইউনিট ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বিকেলে মানববন্ধন করেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ ছাত্র-ছাত্রীদের হল বন্ধের নির্দেশ দেন। একই সাথে রাত ৮টার মধ্যে তাদের হল ছেড়ে চলে যেতে বলেন।