নারায়ণগঞ্জে মেয়র পদে আ. লীগের মনোনয়ন পেলেন আইভী

০৩ ডিসেম্বর ২০২১, ০৯:২৫ PM
ডা. সেলিনা হায়াৎ আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভী © ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে জমা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল।

প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন , ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছ…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬