শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে জুতা কামড়িয়ে ওঠবস করানোর অভিযোগ

২১ নভেম্বর ২০২১, ১২:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ভোলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে জুতা কামড় দিয়ে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গত ৮ নভেম্বর জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ৮ নভেম্বর ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। এসময় কয়েকজম শিক্ষার্থী ওই বিদ্যালয়ের শিক্ষক পলাশ চন্দ্র দাসের কাছে অভিযোগ করেন। শিক্ষক পলাশ চন্দ্র দাস ভুক্তভোগী শিক্ষার্থীকে শ্রেণি কক্ষে ডেকে নেন এবং শাস্তি হিসেবে জুতা কামড়িয়ে কান ধরে ওঠবস করার এবং জুতা কামড়িয়ে দাঁড়িয়ে থাকার শাস্তি দেন। ভুক্তভোগী শিক্ষার্থী না করতে চাইলে তার উপর চাপ প্রয়োগ করে শাস্তি বাস্তবায়ন করা হয়। 

এই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। তবে কোনো প্রতিকার না পেয়ে গত ১৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগ আমলে নেয়া হয়েছে। বিষটি তদন্ত করতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬