রংপুরে হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২০ নভেম্বর ২০২১, ০২:৪১ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

দুপুরে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগীয় অঞ্চলের শিক্ষকদের নিয়ে ‌‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

২০০১ সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয়। সেই আইন মোতাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রতিষ্ঠার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ক্ষমতার পালাবাবদলের পর সেই বিশ্ববিদ্যালয়টি রংপুর থেকে সরিয়ে নেওয়া হয়।

আওয়ামী লীগ টানা তিনবারের মতো সরকারে রয়েছে, এ অবস্থায় রাজনৈতিক প্রতিশ্রুত রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তবে এখন সেটি কি অবস্থায় আছে জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।

এ সময়  উপস্থিত ছিলেন- রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬