‘বাস ভাড়া বৃদ্ধির সাথে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সম্পর্ক নেই’

১৮ নভেম্বর ২০২১, ০৭:০১ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান © ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। তবে এর সাথে শিক্ষার্থীদের হাফ ভাড়ার কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীদের এ দাবি পুরোনো।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এই দাবি তাদের পুরনো। যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। কোনো জটিলতা থাকার কথা নয়। এরপরেও কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬