ঘুরতে যাওয়ার টাকা না পেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

১১ নভেম্বর ২০২১, ০১:১৭ PM

© প্রতীকী ছবি

মায়ের কাছে ঘুরতে যাওয়ার টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আবু বকর সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থী। বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মগবাজারের বেকারি গলিতে এ ঘটনা ঘটে।

মৃত আবু বকরের ভাই মো. বাদশা জানান, আবু বকর গত বছর এসএসসি পাস করলেও করোনার জন্য কলেজে ভর্তি হতে পারেনি। বেকার থাকায় তার মধ্যে হতাশা কাজ করছিল। মগবাজার বেকারি গলিতে দোতলার বাসার নিচতলায় ভাড়া থাকত। বাবা অনেক আগেই মারা গেছে। তাই মা কে নিয়ে সেখানে থাকত সে। 

বাদশা জানান, বুধবার দিনে ঘুরতে যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা চায় মায়ের কাছে। এত টাকা দিতে অস্বীকার করেন মা। সারা দিনেও টাকা না পেয়ে অভিমানে রাত ১২টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬