বাসভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব

০৭ নভেম্বর ২০২১, ০৪:০৫ PM
বাসভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব

বাসভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব © ফাইল ছবি

বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। যেখানে বাসভাড়া গড়ে প্রায় ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব এসেছে।

রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এই বৈঠক শুরু হয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষিতে বাসভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা হচ্ছে।

বৈঠকে বাস মালিকদের পক্ষে দূরপাল্লার এবং রাজধানীতে চলাচলরত বাস ভাড়ার নতুন প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।

ট্যাগ: বাস
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬