প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর ৯ম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা

০৭ নভেম্বর ২০২১, ০৩:২৯ PM
৯ম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা

৯ম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা © প্রতীকী ছবি

রাজধানী ঢাকার ওয়াবদা রোডে প্রেমিকার ওপর অভিমান করে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত স্কুলছাত্রের নাম বোরহান উদ্দীন (১৮)। সে রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (৬ নভেম্বর) রাত ৮টায় রামপুরার ওয়াবদা রোড এলাকায় নিজ বাসায় সে আত্মহত্যা করে। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় মৃত ঘোষণা করেন।

বোরহান টাঙ্গাইল সদর উপজেলার মরহুম ইউসুফ আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিলেন সবার ছোট।

পরিবারের ধারণা, প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি করে অভিমানে সে আত্মহত্যা করেছে।

এ বিষয় নিহতের বড় ভাই হৃদয় বলেন, মা আর বোরহান বাসায় ছিল। রাত ৮টার দিকে সে মাকে ঝালমুড়ি আনতে পাঠায়। মা ফিরে এসে দেখে দরজা বন্ধ। পরে তাকে ডাকাডাকি করে সাড়া পাওয়া না গেলে দরজা ভেঙে দেখি, আমার ভাই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাকে ঢাকা মেডিকেলে নিলে ডাক্তার জানান বোরহান আগেই মারা গেছে।

হৃদয় আরও বলেন, তার ভাই বোরহান ৯ম শ্রেণির ছাত্র ছিল। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ফোনে মেয়েটির সঙ্গে কথা কাটাকাটি হয়। ধারণা করছি, মেয়েটির সঙ্গে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence