মোবাইলে গেম খেলতে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

৩১ অক্টোবর ২০২১, ০২:০৮ PM
নিহত মোস্তাকিম মন্ডলের লাশ

নিহত মোস্তাকিম মন্ডলের লাশ © সংগৃহীত

মোবাইলে গেম খেলতে নিষেধ করে মা-বোন। এতে তাদের সাথে ঝগড়া করে গলায় ওড়না পেঁচিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ অক্টোবর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোস্তাকিম মন্ডল (১৬)। সে উপজেলার সড়াতৈল গ্রামের আশরাফ মন্ডলের ছেলে এবং সড়াতৈল মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, মোস্তাকিম মোবাইলে গেম খেলায় আসক্ত ছিলেন। ঘটনার দিন তার মা ও বোন তাকে গেম খেলতে নিষেধ করে পড়ালেখায় মনোযোগ দিতে বলেন। এতে মোস্তাকিম তার মা-বোনের সাথে ঝগড়া করে। পরে সবার অগোচরে তার বোনের ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানাফ সারপ্রাইজ কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, স্কুল ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬