লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা

১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ PM
কানাডা-লেবানন

কানাডা-লেবানন © সংগৃহীত

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবাননের চলমান সংকট মোকাবিলায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থ আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। খবর আল জাজিরার

মঙ্গলবার (১৪ এপ্রিল) লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের মধ্যে এক টেলিফোন আলাপে এই সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। ফোনালাপে আনিতা আনন্দ লেবাননের সার্বভৌমত্বের প্রতি কানাডার দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান। 

বিশ্লেষকরা মনে করছেন, ইতালির পর কানাডার এই অবস্থান ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও লেবাননে সামরিক অভিযান জোরদার করছে, সেখানে পশ্চিমা মিত্রদের এমন ভিন্ন সুর সংঘাতের সমীকরণে নতুন মাত্রা যোগ করছে।

এর আগে ইসরায়েরের সঙ্গে ১৩ বছরের পুরোনো সামরিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার ঠিক সেই ঘোষণার পরপরই কানাডার এমন ঘোষণা এল।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬