রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক

১৫ এপ্রিল ২০২৬, ১২:২৯ AM
আটকৃত বহিরাগত যুবক

আটকৃত বহিরাগত যুবক © টিডিসি ফটো

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পুরকৌশল ভবনের সামনের পুকুরপাড় এলাকায় বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক বহিরাগত যুবককে সন্দেহজনক অবস্থায় রুয়েটে নিরাপত্তায় নিয়োজিত আনসার আটক করে। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

‎দায়িত্বরত আনসার সদস্য ইমরান ঘটনাস্থলে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যুবকের কাছ থেকে অসংলগ্ন বক্তব্য পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্ত যুবক আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রুয়েটের নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম। তার নেতৃত্বে আনসার প্লাটুন কমান্ডার শাহীন ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মিনহাজসহ অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নিয়ে ওই বহিরাগত নেশাগ্রস্ত যুবককে আটক করেন।

‎জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তির নাম রাতুল (১৯)। রাতুল নগরীর নর্দান মোড় এলাকার রায়হান শরীফ রবিনের ছেলে।

‎এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম বলেন, ‘ক্যাম্পাসে যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক রয়েছি। আজকে ঘটনা জানার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬