যেকারণে চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর বাসায় হাসনাত

১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ PM
মনজুর আলমের বাসার সামনে হাসনাতকে ঘিরে ধরেন কয়েকজন ব্যক্তি

মনজুর আলমের বাসার সামনে হাসনাতকে ঘিরে ধরেন কয়েকজন ব্যক্তি © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বাসায় যেয়ে তোপের মুখে পড়েন জাতাীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার পর চট্টগ্রামের পাহরতলীর কাট্টলি এলাকায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসার সামনে এঘটনা ঘটে। 

গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাসনাতকে ঘিরে একদল মানুষ জেরা করছেন, কেনো তিনি সাবেক মেয়র মঞ্জুর বাসায় এসেছেন? এসময় তাদের মেয়র মঞ্জুকে স্বৈরাচারের দোসর ও জুলাই আন্দোলনের মামালায় অভিযুক্ত বলতে শোনা যায়। ভিডিওতে হাসনাতকে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। 

এবিষয়ে জানতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম এনসিপির এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মনজুর আলম আসলে ব্যবসায়ী মানুষ, তার সাথে আওয়ামী লীগ-বিএনপি পরিচয় বড় না বাস্তবতার প্রেক্ষিতে। সে বিএনপির সমর্থনে মেয়রও হয়েছে। হাসনাত যে চট্টগ্রামে আসছে বা মনজুর আলমের বাসায় যাচ্ছে তা আমরা অবগত ছিলাম না। তবে আমি যতটুকু জানি, জামায়াত-এনসিপি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচেন যে কয়জন প্রার্থীর কথা বিবেচনায় রেখেছে তার মধ্যে মনজুরও বিবেচনায় আছেন। 

এবিষয়ে জানতে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জুবাইরুল ইসলাম আরিফ বলেন, উনি এটা ব্যক্তিগত সফরে গেছিলেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মব তৈরি করেছে। 

হাসনাতের সঙ্গে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে মনজুর আলম বলেছেন, রাজনৈতিক কোনো বিষয়েই আমাদের মধ্যে আলাপ হয়নি।

২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মনজুর আলম। এরপর তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়। ২০১৫ সালে সিটি করপোরেশনে নির্বাচনেও বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে আসেন তিনি। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। এছাড়া ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রিয করেছিলেন তিনি।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9