কাপড় কেনার টাকা না দেয়ায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৫ অক্টোবর ২০২১, ০৪:১৪ PM
রিয়া

রিয়া © টিডিসি ফটো

কাপড় কেনার টাকা না দেয়ায় বাবার সাথে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়ার জঙ্গল পদুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রিয়া (১৩)। সে ওই এলাকার হাসান আলী সিকদারের মেয়ে। রিয়া উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের ফুফাতো ভাই রফিকুল ইসলাম জানান, তিনদিন আগে রিয়া ফেরিওয়ালার কাছে বাকিতে কাপড় কেনেন। গতকাল রাতে সে তার বাবার কাছে বাকিতে কাপড় কেনার বিষয়টি জানায়। তার বাবা কয়েকদিন পর কাপড়ের টাকা দেয়ার কথা জানায়। রাতে খাবার খেয়ে সবাই ঘরে ঘুমাতে চলে যায়।

সোমবার সকালে রিয়ার ঘরের রডের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, পদুয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬