গায়িকা হতে কোরিয়া যেতে চেয়েছিল সেই ২ ছাত্রী

১৬ অক্টোবর ২০২১, ০৯:২৪ AM
পল্লবী থানা

পল্লবী থানা © ফাইল ফটো

রাজধানীর পল্লবীতে চিরকুট লিখে পালানো একই পরিবারের দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তারা পুলিশকে জানিয়েছে, গায়িকা হতে কোরিয়া যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন তারা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি ও অপরজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেল ওই দুই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এর আগে তাদের নিখোঁজের ঘটনায় সকালে পল্লবী থানায় একটি জিডি করেন এক ছাত্রীর অভিভাবক।

এ প্রসঙ্গে পল্লবী থানার এসআই সজিব খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন পল্লবী জোনের এসি শাহ কামাল।

তিনি জানান, ওই দুই শিক্ষার্থী গায়িকা হওয়ার উদ্দেশ্যে কোরিয়া যেতে চেয়েছিল। আর এ জন্য তারা ঘর ছেড়ে পালিয়ে হোস্টেলে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে নির্বিঘ্নে যাতে পাসপোর্ট করতে পারে। সে জন্য তারা বাসা থেকে পালানোর সময় ওয়াসার বিল, কারেন্ট বিল, পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকা সঙ্গে নিয়ে বের হয়।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬