মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১ অক্টোবর ২০২১, ০১:৪৬ PM
নিহত বাবলী (১৬)

নিহত বাবলী (১৬) © সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাবলী (১৬) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবলী বন্দর থানাধীন নবীগঞ্জ কবিলের মোড় এলাকার শহীদ মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল  বেলা ১০টায় নিহতের মা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এই সময় বাবলী ঘরের আড়ার সাথে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পরিবার। পরে খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আত্মহত্যার ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। আত্মহত্যার কারণ জানতে আমরা চেষ্টা করছি।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬