৯৯৯ এ ফোন, শিশুকে যৌন নির্যাতনকারী চাচাত ভাই গ্রেফতার

০৪ অক্টোবর ২০২১, ০৩:০৫ PM

© প্রতীকি ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে শিশুকে যৌন হয়রানির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের কোতোয়ালী থানার পুলিশ। গ্রেফতার রাব্বিকুল ইসলাম নয়ন (২০) সম্পর্কে ভুক্তভোগী ওই শিশুর আপন চাচাতো ভাই।  

সোমবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যৌন নির্যাতনের শিকার হওয়া ওই শিশুর পিতা পুলিশে ফোন করলে রাব্বিকুলকে গ্রেপ্তার করেন তারা। 

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রবিবার (৩ অক্টোবর) বিকালে দিনাজপুরের কোতোয়ালী থানাধীন বড়াইপুর থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জরুরি আইনি সহায়তার অনুরোধ জানান। ওই ব্যক্তি বলেন, তার নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে এক নিকটাত্মীয়র হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলার কোতোয়ালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলি আমরা।

সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। এরপর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত রাব্বিকুল ইসলাম নয়নকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন তারা।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬