প্রেমিকের সাথে রাগ করে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

০৪ অক্টোবর ২০২১, ১১:৪৯ AM

© প্রতীকি ছবি

ঢাকার দোহারে জেবিন নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, প্রেমিকের উপর অভিমান করে জেবিন ‘আত্মহত্যা’ করেছেন।

নিহত জেবিন মালিকান্দা স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে।

রবিবার (৩ অক্টোবর) বিকেলে জেবিনের নিজ গ্রামের বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, এক বছর আগে জেবিনের সাথে শ্রীনগর উপজেলার বাঘরা নলট্যাক এলাকার প্রবাসী জামাল গাজীর ছেলে রিফাতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে দুই পরিবার এ সম্পর্কে রাজি না থাকলেও পরবর্তীতে দুই পরিবার তাদের সম্পর্ক মেনে বিয়ের সিদ্ধান্ত নেয়।

কিন্তু এক পর্যায়ে তাদের মাঝে মনোমালিন্য তৈরি হয়। রবিবার বিকালে রিফাতের সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয় জেবিনের। এসময় জেবিনের সাথে রাগারাগি করেন রিফাত। তার কিছুসময় পরেই জেবিন তার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রিফাতের সঙ্গে ফোনে রাগারাগির কারণেই জেবিন আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন জেবিনের মা তসলিমা বেগম।

দোহার থানার পুলিশ জানিয়েছে, নিহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে তারা। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬