ঢাবির ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

০১ অক্টোবর ২০২১, ০১:০২ PM

© প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক বয়স্ক নারীর (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে পুরাতন ময়লাযুক্ত কাপড় ছিল।

এসআই জাহাঙ্গীর বলেন, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি ভবঘুরে। ফুটপাতেই থাকতেন। তার পায়ে পুরাতন জখমের চিহ্ন রয়েছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

যেসব যুক্তিতে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬