চাকরির বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি সংসদে

১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯ AM
চাকরির বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি সংসদে

চাকরির বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি সংসদে © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার প্রস্তাব বিবেচনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি জানান।

জিএম কাদের বলেন, কোভিট-১৯ এর কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এখন মাত্র এক বছরের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে প্রায় দুই বছর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ছাড় দেওয়া হয়েছে শুধু এককালীন। মানে শুধু এ বছরের জন্য। তাও বিসিএস ক্যাডারকে বাদ দিয়ে।

বিরোধীদলীয় উপনেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ রাখার পর আংশিক খুলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা বেড়ে গেলে যে কোনো সময়ে এগুলো আবারও বন্ধ করে দেওয়া হবে। শেষ পর্যন্ত হয়তো দুই বছর শিক্ষাজীবন থেকে হারিয়ে যাবে। এখন শিক্ষার্থীদের পাশ করতেই হয়তো ৩০ বছর চলে যাবে। তাই চাকরির বয়স ৩২ করা যায় কিনা সেটা বিবেচনা করা উচিত। ধনী দেশগুলো থেকে করোনার টিকা প্রাপ্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, মন্ত্রীর কথায় মনে হচ্ছে, কোনো দেশেরই সহায়তা পাচ্ছে না বাংলাদেশ। শুধু করোনা পরিস্থিতিতে নয়, সব সময় এমন পরিস্থিতি। বাংলাদেশ কি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে? হয়ে থাকলে এর দায় কার? কার ব্যর্থতা?

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই মানুষগুলোকে যাতে আমরা একটা সুযোগ সুবিধা দিতে পারি, এজন্য আমি প্রস্তাব করতে চাই। এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলাপ-আলোচনা হচ্ছে। সবার জন্যই চাকরির বয়স ৩২ করা যায় কি-না সেটা বিবেচনা করা উচিত। যেহেতু মানুষের জীবনের সীমা বেড়ে গেছে। এখন মৃত্যুর হার অনেক কম। গড় আয়ু বেড়ে গেছে। রিটায়ারমেন্টের সময়সীমাও বাড়ানো হয়েছে। এন্ট্রি পয়েন্টেও আরেকটু সুযোগ বাড়ানো উচিত বলে আমি মনে করি। দেশের বৃহত্তর স্বার্থে এই জিনিসটি করা উচিত।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence