সিলেটে স্বাস্থ্য কর্মীদের মাঝে ইসলামিক রিলিফের পিপিই প্রদান

৩১ আগস্ট ২০২১, ০৪:২৬ PM
বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে পিপিই হস্তান্তর করা হয়

বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে পিপিই হস্তান্তর করা হয় © টিডিসি ফটো

সিলেটে ডাক্তার ও নার্সদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ পক্ষে ফিল্ড অফিসের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হাসান ৮০০ পিপিই হস্তান্তর করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে।

এ সময় ডা. হিমাংশু লাল রায় বলেন, আমি মনে করি বর্তমান সময়ের করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সকল উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। এছাড়াও তিনি স্বাস্থ্য কর্মীদের পিপিই দেওয়ার জন্য ইসলামিক রিলিফকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: পিপিই
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close