ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

২৮ আগস্ট ২০২১, ০৪:২৫ PM
উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী জয়দা গ্রামে এ ঘটনা ঘটে

উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী জয়দা গ্রামে এ ঘটনা ঘটে © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে খালার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের মো. উজ্জল মিয়ার মেয়ে তাইয়্যেবা (৫) ও একই উপজেলার বগার বাজার এলাকার রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৬)। নিহত তাইয়্যেবা এবং রিমি আক্তার সম্পর্কে খালাতো বোন।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী জয়দা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী জয়দা গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে রিমি আক্তার। শনিবার বেলা ১১টার দিকে পরিবারের অগোচরে গোসল করতে গিয়ে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন।’

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬