৫ লাখ চাকরিপ্রত্যাশীকে প্রশিক্ষণ দেবে সরকার

০৭ আগস্ট ২০২১, ০৫:৪৬ PM

© ফাইল ছবি

কর্মদক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে সরকার। আজ শনিবার (৭ আগস্ট) তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াদানি অপারেটিং ফাউন্ডেশনের (ডব্লিউওএফ) মধ্যে বিসিসি’র প্রশিক্ষণ প্ল‌্যাটফর্ম (www.bdskills.gov.bd) মাধ্যমে ২০২৬ সালের মধ্যে ৫ লাখ মানুষকে প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

বিসিসি’র লিভারেজিং আইসিটি প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং ডব্লিউওএফ’র নির্বাহী পরিচালক ড. অজয় কেলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।www.bdskills.gov.bd প্লাটফর্মে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে এবং প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বর থেকে।  

সমঝোতা স্মারক ও প্রশিক্ষণের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার একটি বৈশ্বিক খ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ৫ বছরে চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীদের মানসম্পন্ন সফট স্কিল প্রশিক্ষণ দেবে। এতে তাদের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়বে।

তিনি আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে রূপান্তরের ফলে আগামী এক দশকে দেশে এবং বিশ্ববাজারে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করছে। এর ফলে সফট স্কিলে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের চাহিদা ব্যাপকভাবে বাড়বে।

ঝিনাইদহে কুকুরের কামড়ে তিন দিনে অর্ধশত মানুষ আহত
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬