করোনাভাইরাস

উচ্চমাত্রার সংক্রমণ ভয়ানক কিছুর ইঙ্গিত দিচ্ছে: কাদের

০১ জুলাই ২০২১, ০৪:৪৯ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এটি আরও ভয়ানক কিছুর ইঙ্গিত বহন করছে।

বৃহস্পতিবার (১ জুলাই) নিজের সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সাথে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে এই কঠোর লকডাউন দেয়া হয়েছে। এটি ছাড়া এই মুহূর্তে বিকল্প কিছু ছিল না। সাময়িক কষ্ট মেনে নিয়ে সবাই বাড়িতেই অবস্থান করুন।

সেতুমন্ত্রী আরও বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো অনেক কষ্টে আছেন। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি থাকাকালীন দেশের কোনো মানুষই কষ্ট পেয়ে না খেয়ে থাকবে না। সে বিষয়ে জননেত্রী ব্যবস্থা নিচ্ছেন।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬
সাইবার নজরদারিতে হবে প্রশ্নফাঁস শনাক্ত: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নে দুর্বোধ্যতা থাকলে সাহায্য করবেন পরীক্ষকরা
  • ২০ এপ্রিল ২০২৬