ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ

মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত

২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফজিলাতুন্নেছা জোহা ছাত্রী আবাসিক হলে রবিবার (১৯ এপ্রিল) তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের রান্নার কাজে ব্যবহৃত ব্যক্তিগত বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছিল। এই নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর আজ সকালে তা ফেরত প্রদান করে হল কর্তৃপক্ষ।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে ফজিলাতুন্নেছা জোহা হল কর্তৃপক্ষ ৮ম, ৯ম ও ১০ম তলায় তল্লাশি চালানোর পর জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত নেওয়ার জন্য প্রতি রুমে রুমে তথ্য পাঠান। এ সময় শিক্ষার্থীরা হল অফিসে যোগাযোগ করে কক্ষ থেকে ইন্ডাকশন, রাইসকুকার ফেরত নিয়ে আসেন। তবে যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক হিটারগুলো কোনো শিক্ষার্থীকে আর ফেরত দেওয়া হয়নি।

এ ছাড়া হলের খাবারের গুণগত মান ও হলের সার্বিক পরিস্থিতি নিয়ে সব শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় ও আলোচনার জন্য আজ সন্ধ্যা ৭টায় মিটিং করার কথা রয়েছে হল প্রভোস্টের।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬