মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আগমনকে ঘিরে চলছে প্রস্তুতি। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও টাঙ্গাইলের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৪ এপ্রিল (মঙ্গলবার) নির্ধারিত এ সফরে তিনি প্রথমে সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং পরবর্তী সময়ে কৃষি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত সময়সূচি জানানো হয়। প্রাপ্ত সূচি অনুযায়ী, সকাল ৮টায় তিনি নিজ বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ১০টায় পৌঁছে মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ এবং প্রি-পাইলটিং 
কার্যক্রমের উদ্বোধন করবেন।

পরে দুপুর ১২টা ১৫ মিনিটে টাঙ্গাইল জেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। কর্মসূচি শেষে টাঙ্গাইল সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিরতি নিয়ে দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৪টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মাভাবিপ্রবি কর্তৃপক্ষ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জানা গেছে, উল্লেখিত কর্মসূচিগুলোয় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬