মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

০৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ PM
প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( মাভাবিপ্রবি)-তে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে।  সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে বিতর্কিত ও আওয়ামীপন্থি হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষককে পুনর্বাসনের চেষ্টা করছেন। তাদের দাবি, ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনসহ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরও কোনো দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরোও অভিযোগ করেন প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের বিদেশে পাঠিয়ে দেওয়ার বিষয়ে। এ প্রক্রিয়ায় প্রক্টরের সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা আরও জানান, ইতঃপূর্বে তারা একাধিকবার লিখিত অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণে বিলম্ব ও অনীহা দেখা গেছে।

পরিস্থিতির প্রেক্ষিতে প্রক্টরের অপসারণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষার্থীরা আগে থেকেই আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ না আসায় তারা উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মসূচি জোরদার করেন।

এদিকে, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে চার দিনের ছুটিতে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রশাসনিক ভবনের সামনে চলমান কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬