মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৬, ১২:১৩ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয় ’৭১-এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয় ’৭১-এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন © টিডিসি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল দেশপ্রেমের আবহ, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয় ’৭১-এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি এবং ক্যাম্পাসে বিভিন্ন প্রতিষ্ঠান ও  সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয় ’৭১-এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও ক্যাম্পাসে মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

কর্মসূচিগুলোয় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬