গুচ্ছ ‘এ ইউনিট’ ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রস্তুত মাভাবিপ্রবি ক্যাম্পাস কেন্দ্র

১০ এপ্রিল ২০২৬, ১২:০৩ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ ইউনিট’ ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১,৬৬,১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবেন ১০,৪৭২ জন পরীক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ৮,৩৫৪ জন পরীক্ষার্থীর জন্য আসন নির্ধারণ করা হয়েছে। এছাড়া সহযোগী কেন্দ্র হিসেবে কুমুদিনী সরকারি কলেজে ৮৯০ জন এবং সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে ১,২২৮ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সকল প্রশাসনিক, একাডেমিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক তদারকিতে সংশ্লিষ্ট বিভাগসমূহ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবহন অফিস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় আগামীকাল শুক্রবার সকালে নির্ধারিত তিনটি স্থান থেকে বাসগুলো মাভাবিপ্রবি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

নির্ধারিত স্থান ও সময়সূচি হলো-

রাবনা বাইপাস: সকাল ৮:৩০ মিনিট; আশেকপুর বাইপাস: সকাল ৮:৪৫ মিনিট; রেলওয়ে স্টেশন: সকাল ৮:৩০ মিনিট। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সকল ট্রিপ ভর্তি পরীক্ষা উপলক্ষে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। দুপুর ২:৩০ মিনিট থেকে আবার নির্ধারিত সকল ট্রিপে বাস ক্যাম্পাস থেকে নির্ধারিত স্টপেজসমূহে যাত্রা  করবে বলে জানা গেছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬