মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ

০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির কার্যালয় থেকে ৬ এপ্রিল জারি করা স্মারক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে ৪ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নতুন এ সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ এ সময়সূচির আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬