আগামী সাতদিন সারাদেশে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী

৩০ জুন ২০২১, ০৯:১৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামীকাল থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউনে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী কাজ করবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ বুধবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

আইএসপিআর বলেছে, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় ১-৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।’

জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর লকডাউন দেওয়া হলে তখনও সেনা মোতায়েন হয়েছিল। মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধি-নিষেধ শিথিল হলেও সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই সময়ে সব অফিস-আদালত বন্ধ থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসব বিধি-নিষেধ মানানোর ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬
পোপকে ট্রাম্পের অপমান, তীব্র নিন্দা জানালো ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬
ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৪ এপ্রিল ২০২৬
কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক জ…
  • ১৪ এপ্রিল ২০২৬
কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
  • ১৪ এপ্রিল ২০২৬