দেশে পুরুষের চেয়ে নারীদের আয়ু সোয়া তিন বছর বেশি

২৮ জুন ২০২১, ০৩:১৪ PM
নারীর গড় আয়ু বেশি

নারীর গড় আয়ু বেশি © প্রতীকি ছবি

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছরে উন্নীত হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। অর্থাৎ দেশে পুরুষের চেয়ে নারীদের আয়ু সোয়া তিন বছর বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার (২৮ জুন) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশিত হয়।

২০১৯ সালেও মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।

জরিপে দেখা গেছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। দেশে এখন খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮.৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১.৫ শতাংশ।

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ যা আগের বছরের তুলনায় কমেছে। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। তবে জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাজার ১২৫ জন।

আরও পড়ুনঃ চাকরি হারানোর ৩৯ বছর পর বেতন-ভাতা পেতে যাচ্ছেন ওবায়দুল

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম। রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল প্রকাশ করেন প্রকল্প পরিচালক আশরাফুল হক।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close