দৌলতদিয়া, মাওয়া ফেরিঘাটসহ সাত জেলায় নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা

২১ জুন ২০২১, ০৯:৩৩ PM
দৌলতদিয়া ও মাওয়া ফেরিঘাটসহ সাত জেলায় নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

দৌলতদিয়া ও মাওয়া ফেরিঘাটসহ সাত জেলায় নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার © ফাইল ফটো

দৌলতদিয়া, মাওয়া ফেরিঘাটসহ সাত জেলার সকল নৌরুটে সব ধরনের নৌযান চলাচলে আগামী ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযান এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার/চালকসহ অন্যান্য স্টাফ, যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাংলাদেশে করােনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর হার বেড়ে গেছে। বিদ্যমান পরিস্থিতিতে মন্ত্রী পরিষদ বিভাগ সার্বিক কার্যাবলী/চলাচলের বিধিনিযেধ আরােপ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।’

আরও বলা হয়েছে, উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গা্জীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গােপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলী (জনসাধারণের চলাচলসহ) আগামী ৩০ জুন তারিখ মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত নির্দেশনা অনুযায়ী উল্লেখিত জেলা সমূহের নৌপথে অর্থাৎ ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম-মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ)-বাংলাবাজার (মাদারিপুর)/মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ)-কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথসহ উল্লেখিত জেলার সংশ্লিষ্ট নৌপথে সকল ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পীডবােট/ ট্রলার/ অন্যান্য) আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলাে।

এ নির্দেশনার আলােকে উল্লেখিত জেলা সমুহের লঞ্চঘাট ব্যতীত দেশের যে কোন স্থান হতে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযানসমূহ পথিমধ্য মাদারীপুর, পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মিরদাদিম লঞ্চঘাটসমূহে ভিড়তে পারবে পারবে না বলে এতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence