মাথা টিপার কথা বলে ছাত্রকে নিপীড়ন, শিক্ষক কারাগারে

১৯ জুন ২০২১, ১২:০০ PM
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহাদাৎ হোসেন

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহাদাৎ হোসেন © সংগৃহীত

মধ্যরাতে মাথা টিপার কথা বলে ছাত্রকে নির্যাতন করায় মাদ্রাসা শিক্ষক মাওলানা শাহাদাৎ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঐই শিক্ষক রায়পুর উপজেলার তাহযীবুল উম্মাহ ইসলামিক ইন্সটিটিউট মাদ্রাসার শিক্ষক। রায়পুর থানার ওসি আবদুল জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জানুয়ারি মাসে মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয় ভুক্তভোগী ঐই ছাত্র। গত এক মাস ধরে মধ্যরাতে মাঝে মাঝে মাথা ও শরীর ম্যাসেজ করার কথা বলে ওই ছাত্রকে তার কক্ষ থেকে কৌশলে ডেকে নিয়ে যৌন হয়রানি করে আসছে শিক্ষক শাহাদাত। এ ঘটনায় শিক্ষক শাহাদাৎ হোসেনকে আসামি করে থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই ছাত্রের মা। শনিবার সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক প্রায়ই ঐই ছাত্রকে যৌন হয়রানি করতো। বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে গিয়ে মাকে সব জানায় ভুক্তভোগী ছাত্র। ঘটনাটির বিচার দাবি জানিয়ে শুক্রবার বিকালে ছাত্রের মা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে অভিযোগ দেয়। এতে তাৎক্ষণিক মাদ্রারাসার অধ্যক্ষ ওই শিক্ষককে চড়-থাপ্পর মেরে বরখাস্ত করে ছাত্রের মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন। এ নিয়ে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ বিকালের মধ্যে
  • ২৫ মার্চ ২০২৬
প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে বেলারুশ প্রেসিডেন্ট
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence