যেখানে সংক্রমণ, সেখানেই পদক্ষেপ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬ জুন ২০২১, ০৮:৪৩ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © সংগৃহীত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যেখানেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখানেই দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ বুধবার (১৬ জুন) খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে বিভিন্ন মহানগরীর বাইরে বিশেষ করে সীমান্তবর্তী জেলা সমূহে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে যেখানে সংক্রমণ হার বৃদ্ধি পাবে সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, যে সমস্ত এলাকা উচ্চ ঝুঁকি সম্পন্ন সেসব এলাকায় জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে সংক্রমণ রোধে লকডাউনের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পড়ুন: লকডাউনের মেয়াদ বাড়লো আরো ১ মাস

করোনা মোকাবিলায় কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ সঠিকভাবে মোকাবেলায় সরকারি কর্মচারীরা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। চলমান পরিস্থিতিতেও তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যে সকল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেসব এলাকার জনগণ যেন দুর্ভোগের শিকার না হয় সে জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হয়েছে। তাই, জনগণ যেন অযথা স্বাস্থ্য বিধি ভঙ্গ না করে কিংবা জনসমাবেশ না ঘটায় সে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসনকে তৎপর থাকতে হবে।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence