ক্ষতি পোষাতে বিশেষ পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর, জানা যাবে কাল

৩১ মে ২০২১, ০৯:৪২ PM
করোনার ক্ষতি পোষাতে বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ পরিকল্পনা কাল জানিয়ে দেবে ইউজিসি

করোনার ক্ষতি পোষাতে বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ পরিকল্পনা কাল জানিয়ে দেবে ইউজিসি © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতি পুষিয়ে নিতে পৃথকভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে। আজ সোমবার (৩১ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। এর সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মঙ্গলবার (১ জুন) বিস্তারিত জানিয়ে দেবে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আজ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার আগে সাংবাদিকদেরকে এ বিষয়ে তথ্য না দিতে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে একমত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি।

যেকোনো দিন থেকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিতে যাচ্ছে ইউজিসি

একটি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বৈঠকে। তবে আবাসিক শিক্ষার্থীদের সবার আগে টিকা দেওয়া হবে। খুব শিগগিরই বিশেষ প্রক্রিয়ায় তাদের টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর অন্যদের টিকা দেওয়া হবে। একই সঙ্গে ইউজিসির নির্দেশনা অনুযায়ী অনলাইনে ও সশরীরে পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ সোমবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও সংশ্লিষ্টরা অংশ নেন।

ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব : বুটেক্স উপাচার্য
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদার…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভোলার দর্শনীয় স্থানগুলোতে কাট…
  • ২০ মার্চ ২০২৬
বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ
  • ২০ মার্চ ২০২৬
৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence