কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

১৩ এপ্রিল ২০২৬, ০১:০২ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ PM
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ © ফাইল ছবি

মাত্র ৫ মিনিট বিরতি রেখে একই দিনে টানা ৭ ঘণ্টার পরীক্ষা দিতে হবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে কলেজ প্রশাসন জানায়, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রুটিন অনুযায়ী, প্রতিদিন দুটি করে পত্রের পরীক্ষা একই দিনে নেওয়া হবে। প্রতিটি ৮০ নম্বরের পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ ঘণ্টা। প্রথম পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর মাত্র ৫ মিনিট বিরতি দিয়ে দ্বিতীয় পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা ৩৫ মিনিটে, চলবে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত।

শিক্ষার্থীরা জানান, গত ৭, ৮ ও ৯ এপ্রিল ডিগ্রি তৃতীয় বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষ দিনে জানানো হয় ১৫ এপ্রিল থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং রুটিন পরে প্রকাশ করা হবে। এত অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক পরীক্ষা নেওয়ায় তারা প্রস্তুতি নিয়ে উদ্বেগে রয়েছেন।

ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনা বলে উল্লেখ করে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘একই দিনে দুটি পরীক্ষা, তার মধ্যে মাত্র ৫ মিনিট বিরতি। এই বিরতির আসলে প্রয়োজন কী? একসাথে ৭ ঘণ্টার পরীক্ষা নিলেই ভালো হতো।’

নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষকও বলেন, ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা এত কাছাকাছি সময়ে নেওয়া শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি করবে।

এ বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং কলেজ অধ্যক্ষকে জানানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা বলেন, ‘একই দিনে ৭ ঘণ্টার পরীক্ষার বিষয়টি আমি জানতাম না। আমি পরীক্ষার আহ্বায়ক কমিটির সঙ্গে কথা বলব।’

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬