বিপিএলে নাসুমের বকেয়া পারিশ্রমিক বিতর্ক, মুখ খুললেন সেই ফাহিম

১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ PM
ফাহিম আল চৌধুরী ও নাসুম আহমেদ

ফাহিম আল চৌধুরী ও নাসুম আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলেছিলেন নাসুম আহমেদ। তবে এই বাঁহাতি স্পিনারের দাবি, তার ৩৫ লাখ টাকা পারিশ্রমিক এখনও পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দলটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে, যা নীরবে উপেক্ষা করা সম্ভব হলো না। সিলেট টাইটান্সের একজন সম্মানিত খেলোয়াড় তার প্রাপ্য পারিশ্রমিক সম্পূর্ণরূপে না পাওয়ার অভিযোগ তুলেছেন, যদি এই বিষয়টি সত্য হয়, তবে তা শুধু দুঃখজনকই নয়, বরং আমাদের ক্রীড়াঙ্গনের জন্যও গভীরভাবে বেদনাদায়ক। একজন খেলোয়াড় যখন তার সর্বোচ্চ দিয়ে একটি দলের জন্য লড়াই করেন, তখন তার প্রাপ্য সম্মান ও প্রাপ্তি নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’

তার ছবি ব্যবহার প্রসঙ্গে ফাহিম লিখেছেন, ‘তবে এর থেকেও বেশি বিস্ময়ের বিষয়, এই সংবাদের সাথে আমার ছবি সংযুক্ত করা হয়েছে। আমি বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আমি সিলেট টাইটান্সের মালিক নই! আমি শুধু একজন উপদেষ্টা হিসেবে কিছু সময় যুক্ত ছিলাম। একজন উপদেষ্টা হিসেবে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে আন্তর্জাতিক খেলোয়াড় আনা, ফ্লাইট, পুরো দলের আবাসনের ব্যবস্থা করা (লা মেরিডিয়ান হোটেলে) এবং আরও কিছু নীরব সহায়তা দিয়েছি, যা আমি কখনো প্রচারের আলোয় আনতে আগ্রহী ছিলাম না।’

হতাশার কথা জানিয়ে এই ধনকুবের লেখেন, ‘কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করলাম, একটি সংবেদনশীল বিষয়ের প্রেক্ষাপটে আমার ছবি ব্যবহার করা হয়েছে, যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অনিচ্ছাকৃতভাবে একটি ভিন্ন বার্তা বহন করে। আমি বিশ্বাস করি, একটি দায়িত্বশীল গণমাধ্যম কখনোই এমন উপস্থাপনা করবে না, যেখানে তথ্যের সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যায় বা কোনো ব্যক্তির অবস্থান বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকেই আমার বিনীত অনুরোধ, ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমার ছবি বা পরিচয় ব্যবহার করার পূর্বে প্রাসঙ্গিকতা ও বাস্তবতা বিবেচনায় রাখবেন।’

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬