চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০২ PM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁওয়ে গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ বলেন, বিসিএস পরীক্ষার বর্তমান কাঠামোর কারণে দেশের তরুণদের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে একই পরীক্ষার পেছনে ব্যয় করছে, যা তাদের উৎপাদনশীল জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি মনে করেন, অনেক প্রার্থী শুরুতেই বুঝতে পারেন না যে এই পরীক্ষা তাদের জন্য উপযোগী কি না।

তিনি প্রস্তাব করেন, বিসিএস পরীক্ষায় এমন একটি কার্যকর স্ক্রিনিং বা অ্যাপটিটিউডভিত্তিক ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রার্থীরা অল্প সময়ের মধ্যেই নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা পেতে পারেন। এতে অযোগ্য বা অনুপযুক্ত প্রার্থীরা দ্রুত অন্য পেশায় যেতে পারবেন।

আরও পড়ুন: ৪৭১ জাল সনদধারীর তালিকা মন্ত্রণালয়ে, এমপিও বন্ধ-মামলার নির্দেশনা আসছে

ডা. জাহেদ বলেন, বর্তমানে অনেকেই ১৯-২০ বছর বয়স থেকে শুরু করে ৩০ বছরের বেশি বয়স পর্যন্ত বারবার বিসিএস পরীক্ষা দেন, যা তরুণদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। এই প্রবণতাকে তিনি “ডিজিজ” বা সমস্যার সঙ্গে তুলনা করে বলেন, এটি থেকে বেরিয়ে আসতে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন।

তিনি আরও বলেন, শুধু ছোটখাটো পরিবর্তন নয়, প্রয়োজনে কঠোর ও ‘সার্জারির মতো’ সিদ্ধান্ত নিতে হবে, যা হয়ত সাময়িকভাবে কষ্টকর হবে, কিন্তু দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দেবে। এ ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬