কাল ক্লাস নেবেন খালেদ মুহিউদ্দীন, সবার অংশ নেয়ার সুযোগ

২৯ মে ২০২১, ০৯:৩২ PM
ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন

ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন © সংগৃহীত

অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আগামীকাল রোববার (৩০ মে) ক্লাস নেবেন ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ ক্লাস নেবেন তিনি। সবার জন্যই সাংবাদিকতার ক্লাসটিতে অংশগ্রহণের সুযোগ থাকছে।

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অনলাইন সাংবাদিকতা কোর্সের পাঠদানের অংশ হিসেবে ক্লাসটি নেবেন খালেদ মুহিউদ্দীন। ক্লাসের বিষয়বস্তু ‘অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা: বাংলাদেশ প্রসঙ্গ’। এ বিষয়ে অনলাইনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যে কেউ এতে চাইলে যুক্ত হতে পারবেন। এতে সবার মন্তব্য করার সুযোগ থাকবে। তবে মাত্র ৩০০ জন জুমের মাধ্যমে এতে যুক্ত হতে পারবেন। বাকিরা ফেসবুক পেজ থেকে অংশ নিয়ে মতামত জানাতে পারবেন।

স্কুলের ছবি তুলতে যাওয়া ছাত্রীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ

খালেদ মুহিউদ্দীন নিজেই তাঁর ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘২০১৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমাদের কৃতী অধ্যাপক উজ্জ্বল মণ্ডলের প্রস্তাবনায় জার্মানিতে আসার আগে পর্যন্ত সেখানে পড়িয়েছি আমি।’

তিনি বলেন, ‘বিদেশে কী মিস করি ভাবলে দেখি ক্লাসে বক্তৃতা দেওয়া উপরের দিকে আছে। করোনার সময় এখন দূরশিক্ষণেরই চল। তাই আবার সুযোগ এল ক্লাসরুমে কথা বলার। সবার নিমন্ত্রণ..’

খামেনির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত…
  • ০১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হ…
  • ০১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • ০১ মার্চ ২০২৬
বিপ্লবের পর চার দশক নেতৃত্বে থাকা কে এই আয়াতুল্লাহ খামেনি?
  • ০১ মার্চ ২০২৬
খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্ব কে দেবেন?
  • ০১ মার্চ ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
  • ০১ মার্চ ২০২৬