নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’ শোভাযাত্রা

০৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ PM
বাংলা নববর্ষে শোভাযাত্রা

বাংলা নববর্ষে শোভাযাত্রা © সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আসন্ন বাংলা নববর্ষে আর ‘আনন্দ’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো কর্মসূচি হবে না। এবার থেকে নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পালিত হবে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে। শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করব। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা সবকিছু এখন থেকে ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে। মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপনের জন্য বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে।

নিতাই রায় বলেন, বাংলা নববর্ষ দীর্ঘদিন ধরে বাঙালির সংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো দলের নয়। কৃষক থেকে সাধারণ মানুষ সকলেই এর আনন্দ উপভোগ করে। ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনেস্কো আগে তো করেনি। ইউনেস্কো করলেই যে আমাদের সেটি করতে হবে, এমন কোনো কথা নেই।

জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাহনুর জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে স্থানীয় অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬